Friday, June 5, 2026
Live
খবর
Verified
1 min read

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির মেধাতালিকা ২০২১

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির মেধাতালিকা ২০২১

২০২০-২০২১ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ৭ ডিসেম্বর বিভিন্ন বিভাগের নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে।

৬ ডিসেম্বর ২০২১ উপাচার্যের সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির ৭ম সভার আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হয়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের http://admission.jnu.ac.bd/adn2021www.jnu.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

জানা গেছে, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ২৩ হাজার ৯৫৫ জন, ‘বি’ ইউনিটে (মানবিক অনুষদ) ৯ হাজার ৯৪০ জন এবং ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৭ হাজার ৭৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ২ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ১৩টি বিভাগে মোট ৮২৫ জন, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজভুক্ত মানবিক বিভাগের ‘বি’ ইউনিট, দুই ইনস্টিটিউট ও ১৫ বিভাগে মোট ১ হাজার ২৭০ জন, বিজনেস স্টাডিজ অনুষদের চার বিভাগে মোট ৫২০ জন এবং বিশেষায়িত চার বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির আবেদনের সময় শেষ হয়। দুই হাজার ৭৬৫টি আসনের বিপরীতে আবেদন করে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.