Saturday, June 6, 2026
Live
খবর
Verified
1 min read

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটো পাস!

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটো পাস!

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটো পাস পাবেন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীরা! তবে এই ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করা হবে। ১৫ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজের শিক্ষার্থীরা ৩ বছর আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হলেও করোনাভাইরাসের কারণে পরীক্ষা না হওয়ায় দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারেনি। এই অবস্থায় শর্তসাপেক্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দিয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই শিক্ষার্থীদের অনার্স শেষ করার আগে প্রথম বর্ষের বিষয়গুলোর পরীক্ষায় পাস করতে হবে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, করোনার কারণে অনার্স পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সেজন্য শর্তসাপেক্ষে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করে দিলেও তাদেরকে প্রথম বর্ষের বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। তখন অটোপাস পাওয়া শিক্ষার্থীদের সেসব পরীক্ষায় পাস করতে হবে।

তিনি আরো বলেন, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের বিকল্প পদ্ধতি হিসেবে, একটি মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রমোশন দেওয়া। আরেকটি হলো- অনলাইনে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা। এটি এখনো চূড়ান্ত হয়নি।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.