Tuesday, June 9, 2026
Live
খবর
Verified
1 min read

নতুন বছরে নতুন বই

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
নতুন বছরে নতুন বই

নতুন বছরের প্রথম দিনই নতুন বই পেলো সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। ‌১ জানুয়ারি তারিখে প্রতিবারের মতো অনুষ্ঠিত হলো পাঠ্য বই বিতরণ উৎসব-২০২০। সকাল থেকেই সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়া হয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ২০২০ সালে প্রায় সোয়া ৪ কোটি শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংসদ শিরিন আক্তার, নজরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই বিতরণ উৎসব কার্যক্রমের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.