Wednesday, May 27, 2026
Live
খবর Verified

বিনামূল্যে পাঠ্য বই বিতরণ উৎসব-২০২১ ১ জানুয়ারি থেকে

মাহফুজ রহমান
ডেস্ক সম্পাদক
1 min read
বিনামূল্যে পাঠ্য বই বিতরণ উৎসব-২০২১ ১ জানুয়ারি থেকে
প্রতি বছরের মতো এবারও পাঠ্য বই বিতরণ উৎসব-২০২১ হবে ১ জানুয়ারি। এ দিনটিতে শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যপুস্তক পাবে। করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে নতুন বছর পাঠ্যপুস্তক বিতরণ ভিন্ন আঙ্গিকে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছে ২০২১ শিক্ষাবর্ষের বই বিতরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ২৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে (www.dshe.gov.bd) প্রকাশিত হয়েছে। প্রতি শ্রেণির বই বিতরণের জন্য ৩ দিন করে সময় দেওয়া হবে। অর্থাৎ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৪টি শ্রেণিতে সপ্তাহে ৩ দিন করে মােট ১২ দিন পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ভিন্ন আঙ্গিকে হওয়ার কারণে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত এবং মাঠ পর্যায়ে তা যথাযথ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরােধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। [caption id="attachment_27387" align="aligncenter" width="755"]NCTB Bangkadesh Text book 2021 distributes পাঠ্য বই বিতরণ ২০২১ : শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যপুস্তক পাবে ১ জানুয়ারি[/caption]

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.