Sunday, June 7, 2026
Live
খবর
Verified
1 min read

সমাপনী পরীক্ষা বন্ধ হচ্ছে না, একাদশে ভর্তি শিগগিরই

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
সমাপনী পরীক্ষা বন্ধ হচ্ছে না, একাদশে ভর্তি শিগগিরই

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা বন্ধ হচ্ছে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, 'প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা বন্ধের কোন পরিকল্পনা সরকারের নেই। (বরং) এ পরীক্ষাকে আরও যুগোপযোগী করতে গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বোর্ড গঠন করার পরিকল্পনা করা হয়েছে। বোর্ড গঠনের বিষয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।'

৯ জুলাই ২০২০ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এসব কথা জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী।

সংসদে শফিউল ইসলামের আরেক এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, করোনা ভাইরাসের কারণে কলেজে অর্থাৎ একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে বিলম্ব হচ্ছে। তবে খুব শিগগিরই ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.