Saturday, June 6, 2026
Live
খবর
Verified
4 min read

সেনাবাহিনীর মেডিকেল ও ডেন্টাল কোরে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
সেনাবাহিনীর মেডিকেল ও ডেন্টাল কোরে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ও ডেন্টাল কোরে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। আবেদন করতে হবে ৮ জুলাই থেকে ৩০ জুলাই ২০২২ তারিখের মধ্যে।

বয়স : ১ জানুয়ারি ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম)

  • ১. ক। আর্মি মেডিকেল কোর - 80th DSSC (AMC) এর জন্য: এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ);
  • খ। আর্মি ডেন্টাল কোর - 67th DSSC (ADC) এর জন্য: বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)
  • ২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
  • ৩। উচ্চ মাধ্যমিক: ক) জাতীয় মাধ্যম: এইচএসসিতে জিপিএ-৫ অথবা (খ) ইংরেজী মাধ্যম: 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে 'এ' এবং ১টিতে 'বি' গ্রেড।
  • ৪। মাধ্যমিক: (ক) জাতীয় মাধ্যম: এসএসসিতে জিপিএ-৫ অথবা (খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' এবং ৩টিতে 'বি' গ্রেড।

বৈবাহিক অবস্থা

ক। পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জানুয়ারী ২০২৩ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২৩ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা

শারীরিক যোগ্যতা (ন্যূনতম)

শারীরিক যোগ্যতাপুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন*৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড)৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড)
বুকস্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার)স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার)
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।

জাতীয়তা : জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

প্রার্থীর জন্য অযোগ্যতা

  • ১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে অপসারিত/বরখাস্ত।
  • ২। আইএসএসবি কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
  • ৩। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে।
  • ৪। সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
  • ৫। মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ (দুই) বা ততোধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

নির্বাচন পদ্ধতি

  • ১। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ০৫ আগস্ট ২০২২ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল আগস্ট ২০২২ মাসের ৪র্থ সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
  • ২। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ০৪ সেপ্টেম্বর ২০২২ হতে ০৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ পযন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস/বিডিএস, ইন্টার্ণশীপ, বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • ৩। আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Bangladesh army 80th DSSC (AMC) and 67th DSSC (ADC) job circular 2022 download link : https://joinbangladesharmy.army.mil.bd/upl/img/media/8xgnYqasHmvX.jpg

অনলাইনে আবেদনের লিংক : https://joinbangladesharmy.army.mil.bd/home

Course Name/CategoryApply Deadline
80th DSSC (AMC) - Male/FemaleStarts: 08 July 2022
Ends: 30 July 2022
 APPLY NOW80th DSSC (AMC) - Male/Female
67th DSSC (ADC) - Male/FemaleStarts: 08 July 2022
Ends: 30 July 2022
 APPLY NOW67th DSSC (ADC) - Male/Female

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.