Saturday, June 6, 2026
Live
খবর
Verified
1 min read

৩৮তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পাবেন ৭০০

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৩৮তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পাবেন ৭০০

৩৮তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পাবেন ৭০০ জনেরও বেশি। ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পাস করেও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে ৭ শতাধিক প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এসব প্রার্থীদের বিসিএসের মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে আজ (২ জুন ২০২১) কমিশনের বিশেষ সভায় নিয়োগের এ সুপারিশ করা হয়। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস হলেও পদ স্বল্পতায় ৬,১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৫,০৩২ জন কমিশনে আবেদন করেন।

এর আগে, তাদের মধ্য থেকে ৫৪১ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার নিয়োগ পাচ্ছেন ৭ শতাধিক।

উল্লেখ্য, ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয় দুই হাজার ২০৪ জনকে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.