Sunday, June 7, 2026
Live
খবর
Verified
1 min read

৩৮তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৩৮তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশ

৩৮তম বিসিএস চূড়ান্ত ফলাফল আজ (মঙ্গলবার, ৩০ জুন ২০২০) প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৩০ জুন বিকেলে বিশেষ সভা ডেকেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সভা শেষে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

৩৮তম এই বিসিএসে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। সুপারিশ পাওয়া ক্যাডারের মধ্যে সাধারণ ৬১৩, সহকারী সার্জন ২২০, ডেন্টাল সার্জন ৭১, বিভিন্ন টেকনিক্যাল ক্যাডারে ৫৩২ এবং শিক্ষায় ৭৬৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

৩৮তম বিসিএস চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবাইটে : www.bpsc.gov.bd অথবা, সরাসরি এই লিংকে http://103.230.104.194/media/notice/2020/06/30/38_BCS_press_release__cadre-result__1.pdf?fbclid=IwAR39XHFCu1M6cnWKoU-8U-bGX6YjMGy_hbXQ29TevTsA9Ovvj9VlDBoXZUk

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ আগস্টে শেষ হওয়া ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৪,৫৪৬ জন। তাদের মধ্যে পাস করেন ৯,৮৬২ জন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত ফেব্রুয়ারিতে (২০২০) মৌখিক পরীক্ষা শেষ হয়।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.