Friday, June 5, 2026
Live
খবর
Verified
2 min read

৪০তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ, ১,৯৬৩ জন সুপারিশপ্রাপ্ত

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪০তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ, ১,৯৬৩ জন সুপারিশপ্রাপ্ত

৪০তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। ৩০ মার্চ ২০২২ দুপুরে অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪০তম বিসিএসে ১,৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৪৫, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কৃষিতে ২৫০, শুল্ক ও আবগারিতে ৭২, সহকারী সার্জন ১১২ ও পশুসম্পদে ১২৭ জনসহ মোট ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৮ হাজার ১৬৬ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

এই বিসিএস পরীক্ষা করোনা মহামারির কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। পিএসসিকে ভাইভা পরীক্ষা নিতেও বেগ পোহাতে হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে অনেকবার স্থগিত করে আবার শুরু করতে হয়েছে। সব মিলিয়ে এই বিসিএস করোনার কারণে পিছিয়ে পড়ে।

গত বছরের (২০২১) ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

৪০ তম বিসিএস ফাইনাল রেজাল্ট (PDF কপি) পাওয়া যাবে এই লিংকে :
http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/eacb2594_b5f5_49da_aa2f_170e07ab609e/40%20BCS%20press%20release%20_cadre-result_.pdf

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.