Thursday, June 4, 2026
Live
খবর
Verified
2 min read

৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি

৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ বা সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৯ নভেম্বর থেকে শুরু হবে, চলবে ৭ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন ২১,০৫৬ জন। ১০ অক্টোবর পিএসসির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদমাধ্যম ও পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) জানানো হবে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পুলিশে ১০০, বিসিএস স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেওয়া হবে। ৪১তম বিসিএসে পররাষ্ট্রে ২৫, আনসারে ২৩, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫, সহকারী কর কমিশনার (কর) ৬০, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ ও সহকারী নিবন্ধক হিসেবে ৮ জন নেওয়া হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে ৩ জনকে নেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫, সহকারী বেতার প্রকৌশলী ৯, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬, সহকারী বন সংরক্ষক ২০ জন। ৪১তম বিসিএসে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২, বিসিএস মৎস্যে ১৫, পশুসম্পদে ৭৬, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ ও সহকারী প্রকৌশলী (ই/এম) হিসেবে ১৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ দেওয়া হবে।

এর আগে, ১ আগস্ট ২০২১ তারিখে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি

41th bcs written exam date schedule routine 2021
৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন ২০২১

আপডেট : ১৭ নভেম্বর ২০২১

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.