Monday, November 23, 2026
Live
চাকরির প্রস্তুতি
Verified
১ মিনিটে পড়া যাবে

চাকরির জন্য নিজেকে ফিট করুন ৬ উপায়ে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
চাকরির জন্য নিজেকে ফিট করুন ৬ উপায়ে
চাকরির জন্য নিজেকে ফিট করুন ৬ উপায়ে

একজন চাকরিরত অদক্ষ কর্মীর চেয়ে একজন দক্ষ ফ্রেশার অনেক এগিয়ে। একজন ফ্রেশারের জন্য চাকরির প্রতিদ্বন্দ্বিতায় এটিই সবচেয়ে বড় মওকা। 

১. শুধু গতানুগতিক পড়াশোনা বা সনদের মধ্যেই নিজেকে গুটিয়ে রাখবেন না। নিজের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট পেশাগত কোর্সও করে ফেলতে পারেন। যেমন—সিএ, এসিসিএ, সিপিএ, সিএমএ ইত্যাদি।

২. যে বিষয়ে পড়াশোনা করেছেন তার সঙ্গে সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রগুলো কী কী, সেখানে কী ধরনের কাজ কিভাবে করতে হয়। এটা যত দূর জানবেন, নিজেকে ততটাই প্রস্তুত করতে পারবেন।

৩. এর আগে চাকরির অভিজ্ঞতা না থাকলে এ ঘাটতি কী দিয়ে পোষাবেন? একজন চাকরিরত অদক্ষ কর্মীর চেয়ে একজন দক্ষ ফ্রেশার অনেক এগিয়ে। তাই দক্ষতা বাড়ান আর তা তুলে ধরুন।

৪. বুদ্ধিমত্তা (আইকিউ) বাড়ান। যেকোনো ঘটনা বা বিষয় নিয়েই ভাবুন—কেন হলো, কিভাবে হলো। শুধু চাকরির পরীক্ষার জন্যই না, সারা জীবন বহু ক্ষেত্রে এ গুণ কাজে আসবে।

৫. চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর আগে প্রস্তুতির ব্যাঘাত ঘটবে কিংবা বাড়তি মানসিক চাপ তৈরি হবে—এমন সব কাজ বা অভ্যাস থেকে দূরে থাকুন। নিজেকে যতটা সম্ভব ফ্রি রাখুন।

৬. নিজের মধ্যে কী কী অযোগ্যতা আছে, সেগুলো খুঁজে বের করুন এবং এগুলোর সমাধান বা উন্নতির সঠিক উপায় ঠিক করুন। যেমন—যোগাযোগে অদক্ষতা, ইংরেজিতে দুর্বলতা ইত্যাদি।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.