Thursday, June 4, 2026
Live
খবর
Verified
2 min read

করোনাকালের পরও বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস চলবে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
করোনাকালের পরও বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস চলবে

করোনা পরিস্থিতির পরবর্তী সময়েও দেশের সব বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস চলমান থাকবে বলে জানিয়য়েন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি। ২৩ জুন ২০২০ (মঙ্গলবার) তিনি এটুআই এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল ক্লাস রুম উদ্বোধন বিষয়ক এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এই ভার্চুয়াল অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংশ্লিষ্টরা।

আড়াই ঘন্টাব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন পর্বে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থায় কয়েক বছর পর যেতেই হতো, করোনা পরিস্থিতির কারণে আমাদের আগে করতে হলো। রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তিত করতে হবে। শিক্ষার্থীদের নতুন দক্ষতা অর্জনের প্রয়োজন রয়েছে। সুতরাং অনলাইন শিক্ষাই তাদের জন্য বড় সহায়ক হিসেবে কাজ করবে। ’

বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনলাইনে শিক্ষা কার্যক্রমের অনেক উদাহরণ রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের কনটেন্ট ই-কনটেন্টে রুপান্তিরিত করতে হবে। আমাদের মাইড সেট পরিবর্তন করতে হবে। ১০ শতাংশ শিক্ষার্থী যাদের অনলাইন শিক্ষায় সুযোগ (অ্যাকসেস) দিতে পারছি না। কীভাবে দেওয়া যাবে, সেক্ষেত্রে লোন দেওয়া যায় কিনা, ইন্টারনেটের খরচ কমানো যায় কিনা সেটা কীভাবে বাস্তবায়ন করা যায় শিক্ষা মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় তা নিয়ে কাজ করছে।

এই ভার্চুয়াল ক্লাসের প্লাটফর্ম আরও কত ভালো করা যায় তা নিয়ে ভাবতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক প্রশিক্ষণ বড় বিষয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাইন্ড সেট পরিবর্তন করতে হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বিশ্ববিদ্যালয়গুলোই শুধু কাজ করবে তা নয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে। যে অবকাঠামো তৈরি হয়েছে, তার যথাযথ ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, শীঘ্রই এই ক্লাসরুম পুরোপুরি চালু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরীক্ষামুলকভাবে ভার্চুয়াল ক্লাসরুম ব্যবহার শুরু করেছে। এই ব্যবস্থায় পরীক্ষাও নেওয়া যাবে বলে জানান আইবিএ পরিচালক সৈয়দ ফরহাদ আনোয়ার। ভার্চ্যুয়াল এই ক্লাসে অনলাইন এবং রেকডিং উভয় মাধ্যমই থাকবে। লাইভ ক্লাসে শিক্ষার্থীরা তাদের প্রশ্ন করে সরাসরি উত্তর জানতে পারবেন শিক্ষকের কাছ থেকে।

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘১০ শতাংশ শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। শিক্ষার্থীদের জন্য সুদবিহীন ঋণ দেওয়া যায় কিনা তার ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ লোন ও দিতে পারি।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.