Friday, June 5, 2026
Live
খবর
Verified
1 min read

৪০তম বিসিএসে কোটা পদ্ধতি থাকছে না

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪০তম বিসিএসে কোটা পদ্ধতি থাকছে না

৪০তম বিসিএসে কোটা পদ্ধতি থাকছে না বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২০১৮ সালে চাকরি প্রার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে সরকার কোটা প্রথা বিলুপ্ত করে। এই বিলুপ্তির ফলে ৪০তম বিসিএস থেকে আর কোটা পদ্ধতি কার্যকর থাকছে না। যদিও কোটা পদ্ধতি বিলুপ্তির মাস খানেক আগে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তারপরও ৪০তম বিসিএস থেকেই কোটা পদ্ধতি বাতিল করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

গতকাল (৩০ জুন ২০২০) প্রকাশ হয় ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। এই বিসিএসে ২,২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এই ফলাফলে কোটা পদ্ধতি অনুসরন করা হয়েছে। এটাই (৩৮তম বিসিএস) কোটা পদ্ধতি অনুসরন করা শেষ বিসিএস। কোটা বিলুপ্ত হওয়ায় সাধারণ প্রার্থীদের চাকরির সুযোগ আরো বাড়বে। এই বিলুপ্তির মাধ্যমে ৪৮ বছর ধরে চলা বিসিএসে কোটা পদ্ধতি প্রয়োগের অবসান হলো।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.