বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ | মেধা তালিকায় যারা

বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ | মেধা তালিকায় যারা

বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশিত হয়েছে। ১৯ জুন ২০২৩ তারিখ রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ওয়েবসাট (https://www.buet.ac.bd) ও নোটিশ বোর্ডে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (প্রকৌশল) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার এই রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের করণীয়, ভর্তির সময়সূচি ও ফি-এর তালিকা (৬ পৃষ্ঠা) দেখুনি এই লিংক থেকে : https://drive.google.com/file/d/1DBLV_rODus78MsXzo8lVb1UwQ47F3NCl/view

 

বুয়েটে মেধা তালিকায় যারা

ফলাফলে দেখা যায়, প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগে প্রথম হয়েছেন রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী শাফিন আহমেদ। আর স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সাফওয়ান শরীফ।

 

BUET ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ ও সূচি ২০২৩

  • অনলাইন আবেদন শুরু:  ০১ মার্চ ২০২৩
  • আবেদন শেষ: ১২ মার্চ ২০২৩
  • পেমেন্টের শেষ তারিখ: ১৩ মার্চ 2023
  • যোগ্য প্রার্থীদের ফলাফল: ২৯ মার্চ ২০২৩
  • প্রি-প্রিলিমিনারি পরীক্ষা: ২০ মে ২০২৩
  • প্রি-প্রিলিমিনারি ফলাফল: ২২ মে ২০২৩
  • প্রবেশপত্র (Admit) ডাউনলোড : ০৩ জুন ৩০৩৪
  • চূড়ান্ত ভর্তি পরীক্ষা: ১০ জুন ২০২৩
  • ভর্তি পরীক্ষার ফলাফল: ২৬ জুন ২০২৩
  • ভর্তির আবেদন ফি: ১০০০ ও ১২০০ টাকা
  • ভর্তি রেজাল্ট : ugadmission.buet.ac.bd

 

বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৩

গত ১০ জুন প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর জন্য মডিউল-এ, প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ এর জন্য মডিউল-বি দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বুয়েটের ভর্তি পরীক্ষা প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত ১৮ হাজার ২২৫ শিক্ষার্থী গত ২০ মে তারিখে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম পর্যন্ত দুই শিফটে (মডিউল-এ এবং মডিউল-বি) মোট ৬ হাজার ২২ জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৬১৮ জন এবং মেয়ে শিক্ষার্থী ১ হাজার ৪০৪ জন।

কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি (কোন বিভাগে ১টি আসনের বেশী নয়) ও স্থাপত্য বিভাগের জন্য ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা এবং ভর্তি–সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য ১ হাজার ৯৭৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন।

  • বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ পাওয়া যাবে এই লিংকে : https://www.buet.ac.bd

 

বিভাগ ভিত্তিক বুয়েট ফলাফল ২০২৩

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.