Sunday, June 7, 2026
Live
খবর
Verified
1 min read

ডেঙ্গুতে মৃত্যু রেকর্ড সংখ্যক, আক্রন্ত হয়ে নতুন ভর্তি ২৩৫২ জন

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
ডেঙ্গুতে মৃত্যু রেকর্ড সংখ্যক, আক্রন্ত হয়ে নতুন ভর্তি ২৩৫২ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু রেকর্ড সংখ্যক। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এক দিনে ডেঙ্গুতে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা এটি। এর আগে, গত ১৯ জুলাই ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর (২০২৩) দেশে ডেঙ্গুতে ৬১৮ জনের মৃত্যু হলো।

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা নিয়ে যা জানালো স্বাস্থ্য অধিদপ্তর

২ সেপ্টেম্বর ২০২৩ (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা) ডেঙ্গু ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৮২ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৩৭০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৯ হাজার ৫৯২ এবং ঢাকার বাইরে ৬৮ হাজার ১০২ জন রয়েছেন।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর—২৮১ জন। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.