Wednesday, June 10, 2026
Live
জেনে রাখুন
Verified
1 min read

গরুর চামড়ার দাম ২০২৫ : কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
গরুর চামড়ার দাম ২০২৫ : কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে সরকার কোরবানির পশুর চামড়ার দাম নতুনভাবে নির্ধারণ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

গরুর চামড়ার দাম ২০২৫

তিনি জানান, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে এই দাম নির্ধারিত হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। এছাড়াও, ঢাকায় কাঁচা চামড়ার সর্বনিম্ন মূল্য ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাসি ও বকরির চামড়ার দাম ২০২৫

বাণিজ্য উপদেষ্টা আরও জানান,

  • খাসির চামড়া: প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা

  • বকরির চামড়া: প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা

এই মূল্য নির্ধারণের মাধ্যমে দেশের চামড়া শিল্পের সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

চামড়া রফতানি ও সংরক্ষণে নতুন সিদ্ধান্ত

দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে সরকার চামড়া রফতানির অনুমতি দেবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এ জন্য চামড়া রফতানির ওপর যে বিধিনিষেধ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে সরকার ৩০ হাজার টন লবণ বিনামূল্যে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করবে। এছাড়া, ঈদের পরবর্তী ১০ দিন ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না, যাতে বাজারে কৃত্রিম সংকট ও দরপতন রোধ করা যায়।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.