Monday, October 26, 2026
Live
খবর
Verified
2 min read

গাজীপুরে গ্রীণ হসপিটালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
গাজীপুরে গ্রীণ হসপিটালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন
গাজীপুরে গ্রীণ হসপিটালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন

গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে নবজাতকদের জন্য বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন করা হয়েছে। গ্রীন হসপিটালের জন্য এটি একটি মাইলফলক ও নতুন সংযোজন।

গত শনিবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমানের সভাপতিত্বে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: মাজহারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্হ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) ডা: মোহাম্মদ আলী আকবর পলান, ডা: অধ্যাপক হুমায়ুন কবির খান, ডা: মোঃ কামরুল ইসলাম কামাল, গাজীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি মো: বখতিয়ার, ডা: মো: খলিলুর রহমান, ডা: মো: এনামুল হক, ডা: খাইরুজ্জামান, রানী বিলাশমনি স্কুলের শিক্ষক আকরাম হোসেন, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির গাজীপুর মহানগর শাখার সভাপতি আবু সাঈদ মোল্লাহ, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির শ্রীপুরের সভাপতি আব্দুল মালেক, কাপাসিয়ার সভাপতি মো: দেলোয়ার হোসেন, মেট্রো সদর থানার সভাপতি কাজীম উদ্দিন কাজী, জেলা সদরের সহ-সভাপতি মোবারক হোসেন, কালীগঞ্জ উপজেলার সভাপতি আহমেদুল কবীর বুলবুল, সাধারণ সম্পাদক ডা: জুয়েল হাসান, গাজীপুর সদরের সভাপতি খন্দকার জাহিদ আহসান, কোনাবাড়ির মোজাম্মেল হক, বাসনের লুৎফর রহমান।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বত্বাধিকারী মো: ইসমাঈল মোল্যাহ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা: মাজহারুল আলম বলেন, জন্মকালীন সময় নবজাতকের মৃত্যুর হার কমাতে এই নবজাতক শিশু পরিচর্যা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

তিনি বলেন, নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর একটি পরিবারের আবেগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। আর এই নবজাতক যখন অসুস্থ হয়ে পড়ে, পুরো পরিবারটি তখন হতাশায় ভোগে, তাই নবজাতকের চিকিৎসা গুরুত্বসহকারে করা উচিত।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.