Monday, August 31, 2026
Live
খবর
Verified
2 min read

স্পেনে সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে নিহত গাজীপুরের ইউসুফ 

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
স্পেনে সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে নিহত গাজীপুরের ইউসুফ 
স্পেনে সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে নিহত গাজীপুরের ইউসুফ 

স্পেনের রাজধানী মাদ্রিদে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী ইউসুফ হাসান আলিফ (২৭)। রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসোয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে ক্যানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এই অগ্নিকাণ্ড ঘটে।

তার নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন নিহত ইউসুফের মামাতো ভাই বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল।

নিহত ইউসুফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পেশায় তিনি একজন ফুড ডেলিভারি রাইডার ছিলেন। তার পাসপোর্ট নাম্বার (A14584713)।

স্বজনদের সূত্রে জানা গেছে, গত জুন মাসে ভাগ্য ফেরাতে তিনি স্পেনে পাড়ি জমান। দেশটির নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র দুই দিন আগে তিনি কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পেয়েছিলেন। প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে ইউসুফ গ্যারেজে যান। সে সময় হঠাৎ একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে গ্যারেজে আগুন ধরে যায়। এতে ইউসুফসহ তার দুই সহকর্মী দগ্ধ হন। ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। দগ্ধ অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মৃত্যুর আগমুহূর্তে ইউসুফ সহকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে তিনি লিখেছিলেন, 'আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।' কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
তার মর্মান্তিক মৃত্যুর খবরে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন বলেন, ঘটনা সত্য, আমরা জানতে পেরেছি স্পেনে কালীগঞ্জের এক যুবক অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে। 

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.