Saturday, September 19, 2026
Live

অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে
ডিসেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের অক্টোবরে চীনে মোবাইল ফোনের সরবরাহ গতি পেয়েছে। চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির সাম্প্রতিক তথ্যানুযায়ী, এ মাসে মোবাইল ফোনের সরবরাহ বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ এবং মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখ ৭০ হাজার ইউনিটে। এর মধ্যে প্রায় ৯১ শতাংশই ছিল ৫জি সেট। মাসজুড়ে ২ কোটি ৯৩ লাখ ৩০ হাজার ৫জি ফোন এসেছে চীনের বাজারে, যা গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। অক্টোবরের শেষে চীনে ৫জি গ্রাহক হয়েছে ১১৮ কোটি। এ প্রযুক্তির অবকাঠামোতেও একই প্রবৃদ্ধি দেখা গেছে। অক্টোবরের শেষে চীনে মোট ৪৭ লাখ ৬০ হাজার ৫জি বেস স্টেশন চালু ছিল। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.