আগস্ট ২১: এ বছরটি এপেকের ‘চীন বর্ষ’ এবং এটি চীনে তৃতীয়বারের মতো এপেকের আয়োজন। অক্টোবরে হংকংয়ে এপেক অর্থমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। যা এপেক নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকের জন্য প্রস্তুতি নেবে।
অর্থ মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক ছেং চি চুন আজ (শুক্রবার) চীনা রাষ্ট্রীয় পরিষদ তথ্য কার্যালয় কর্তৃক ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি এ বছর আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা ও বিনিময়ের ক্ষেত্রে চীনের অর্জনগুলো তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক শাসন সংস্কার এগিয়ে নেওয়া। এক্ষেত্রে শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। সংস্থাটির অর্থ ও অর্থনীতি থিংক ট্যাংক নেটওয়ার্ক নির্মাণ জোরদার করা হয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে মোট ১০ বিলিয়ন ডলারের একটি জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সহনশীলতা তহবিল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নকে সহায়তা করেছে।
দ্বিপাক্ষিক বিনিময় ও বাস্তবসম্মত সহযোগিতা জোরদারের ক্ষেত্রে, চীন-মার্কিন রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ ঐকমত্যকে দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনা গভীরভাবে চলেছে। একইসঙ্গে চীন-কানাডা অর্থনৈতিক ও আর্থিক কৌশলগত সংলাপের নতুন দফা প্রস্তুতি চলছে।
(তুহিনা/তৌহিদ/শুয়েই)