Sunday, September 20, 2026
Live

অনলাইন বাজারে আরও স্বচ্ছতার পথে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.6 (5)
অনলাইন বাজারে আরও স্বচ্ছতার পথে চীন
জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: লাইভস্ট্রিমিং ই-কমার্স ও অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে নিয়মকানুন আরও কড়া করতে চলেছে চীন। বুধবার দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা ও সাইবারস্পেস কর্তৃপক্ষ আলাদা দুটি নীতিমালা প্রকাশ করেছে, যার লক্ষ্য—ডিজিটাল বাণিজ্যে শৃঙ্খলা আনা এবং ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের অধিকার সুরক্ষা নিশ্চিত করা। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব মার্কেট রেগুলেশন এবং সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চীনের যৌথভাবে প্রকাশিত এই নীতিতে বলা হয়েছে, লাইভস্ট্রিমিংয়ের কর্মীরা মিথ্যা বিজ্ঞাপন, বাণিজ্যিক মানহানি কিংবা অবৈধ পণ্য ও সেবা বিক্রিতে যুক্ত থাকতে পারবেন না। একই দিনে প্রকাশিত আরেকটি নীতিমালায় বলা হয়েছে, প্ল্যাটফর্মগুলো তাদের নিজস্ব নিয়ম ব্যবহার করে ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক শর্ত বা ফি চাপাতে পারবে না। ভোক্তার অধিকার সীমিত করা, তথ্যের ভিত্তিতে বৈষম্যমূলক মূল্য নির্ধারণ কিংবা একতরফাভাবে সদস্যপদের শর্ত পরিবর্তনের কাজও নিষিদ্ধ করা হয়েছে। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.