ডিসেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের অর্থনৈতিক পরিস্থিতি এবং ২০২৬ সালের অর্থনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে নন-সিপিসি বা সিপিসি-বহির্ভূত ব্যক্তিত্বদের সঙ্গে এক সিম্পোজিয়ামের আয়োজন করে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি।
৩ ডিসেম্বর বেইজিংয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং।
সি জোর দিয়ে বলেন, আত্মবিশ্বাস বজায় রাখা, চীনের শক্তি কাজে লাগানো, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইতিবাচক অগ্রগতিকে ধরে রেখে অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়া জরুরি, যাতে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) বাস্তবায়নে সফল সূচনা সম্ভব হয়।
অনুষ্ঠানে, সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছিয়াং, ছাই ছি এবং তিং শুয়েই সিয়াং উপস্থিত ছিলেন। চলতি বছরের অর্থনৈতিক কাজের সারসংক্ষেপ এবং আগামী বছরের অর্থনৈতিক কর্মপরিকল্পনার বিবরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী লি ছিয়াং।
বৈঠকে সিপিসির বাইরে থাকা প্রতিনিধিরা চীনের শিল্প বিন্যাস উন্নয়ন, দেশীয় চাহিদা বৃদ্ধি, উচ্চমানের উন্মুক্ততা, জনগণের স্বাস্থ্য ও কল্যাণ উন্নত করা এবং উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন।
প্রেসিডেন্ট সি বলেন, সিপিসি কেন্দ্রীয় কমিটি এ বছর আরও সক্রিয় ও কার্যকরী সামষ্টিক নীতি গ্রহণ করেছে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল লক্ষ্যগুলো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) সফল সমাপ্তির পথে থাকায় চীনের অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি এবং সমন্বিত জাতীয় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সি যোগ করেন, আগামী বছরে অর্থনৈতিক কাজ ভালোভাবে সম্পন্ন করতে হলে নতুন উন্নয়ন দর্শনের পূর্ণাঙ্গ ও সঠিক বাস্তবায়ন, নতুন উন্নয়ন কাঠামো গড়ে তোলার গতি বাড়ানো, উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, সিপিসি-বহির্ভূত ব্যক্তিত্বরা ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রণয়ন ও বাস্তবায়নে সক্রিয়ভাবে মতামত ও অবদান রাখবেন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জ্ঞান ও শক্তির সংযোগ ঘটাবেন।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
অর্থনীতি নিয়ে নন-সিপিসি ব্যক্তিত্বদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির বৈঠক
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.