Monday, September 7, 2026
Live

অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং হুনিংয়ের বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং হুনিংয়ের বৈঠক

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: অস্ট্রিয়ার ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট ওয়াল্টার রোজেনক্রানজের সঙ্গে বৈঠক করেছেন চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।

সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে ওয়াং হুনিং বলেন, ২০১৮ সালে চীন ও অস্ট্রিয়ার দুই রাষ্ট্রপ্রধান যৌথভাবে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

তিনি বলেন, চীন-অস্ট্রিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকীকে কাজে লাগিয়ে দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা উচিত। একই সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানো, রাজনৈতিক আস্থা আরও শক্তিশালী করা, বাস্তব সহযোগিতা গভীর করা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ওয়াং হুনিং বলেন, চীনের সিপিপিসিসি অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও বিনিময় বাড়াতে এবং চীন-অস্ট্রিয়া সম্পর্ক আরও গভীর করতে ভূমিকা রাখতে প্রস্তুত।

অন্যদিকে, ওয়াল্টার রোজেনক্রানজ বলেন, ৫৫ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ পারস্পরিক সমতা ও বন্ধুত্বের নীতি মেনে চলে আসছে। ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমেই আরও গভীর হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রিয়া ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। এটি দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার একটি ইতিবাচক দিক।

নাহার/জেনিফার

তথ্য ও ছবি- সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.