Saturday, September 12, 2026
Live

আইনি সামঞ্জস্য বজায় রাখতে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে চীনের শীর্ষ আইনসভা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আইনি সামঞ্জস্য বজায় রাখতে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে চীনের শীর্ষ আইনসভা

সংবিধানের যথাযথ বাস্তবায়ন, আইনি কাঠামোর সামঞ্জস্য নিশ্চিত করতে প্রশাসনিক বিধিমালা, স্থানীয় নিয়মকানুন এবং অন্যান্য নথিপত্র পর্যালোচনার জন্য বিশেষ আইন প্রণয়নে গবেষণা করবে চীনের শীর্ষ আইনসভা। দেশটির কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌয়ে স্থানীয় কর্তৃপক্ষের বৈঠকে প্রকাশিত সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের আইনি পরিকল্পনা অনুযায়ী, জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটি নথিপত্র দাখিল ও পর্যালোচনার জন্য একটি সুনির্দিষ্ট আইন তৈরির কাজ করবে। প্রস্তাবিত এই আইন দেশের বিভিন্ন আইন প্রণয়নকারী সংস্থা, সরকারি বা প্রশাসনিক সংস্থা এবং বিচারিক কর্তৃপক্ষের রেকর্ড ও পর্যালোচনা ব্যবস্থাকে একীভূত করতে সাহায্য করবে।

কুয়াংচৌয়ের ওই বৈঠকে আরও জানানো হয়, জনকল্যাণ, পরিবেশ সুরক্ষা এবং তৃণমূল পর্যায়ের শাসনব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলোতে পর্যালোচনা ও গবেষণা আরও জোরদার করবে এনপিসি স্থায়ী কমিটি।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.