Wednesday, June 10, 2026
Live

আইরিশ রাষ্ট্রনেতার সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আইরিশ রাষ্ট্রনেতার সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক
, সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মঙ্গলবার বেইজিংয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয়পক্ষ চীন–আয়ারল্যান্ড সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। লি ছিয়াং বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় চীন–আয়ারল্যান্ড কৌশলগত অংশীদারত্বে ধারাবাহিক অগ্রগতি হয়েছে এবং নানা ক্ষেত্রে সহযোগিতায় নতুন সাফল্য অর্জিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী আরও বলেন, চীন ও আয়ারল্যান্ডের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক যোগাযোগ রয়েছে। উভয় দেশের উচিত উন্নয়ন কৌশলগুলোর মধ্যে আরও সমন্বয় জোরদার করা। তিনি জানান, যোগাযোগ, বীমা, চিকিৎসা সেবা ও স্বাস্থ্য খাতে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী চীন। একই সঙ্গে সবুজ শক্তি, ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন উদীয়মান খাতেও সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। মার্টিন বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদারে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে আয়ারল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনীতি ও বাণিজ্য, সবুজ অর্থনীতি এবং জনগণের সঙ্গে জনগণের বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে চীনের সঙ্গে সকল স্তরে যোগাযোগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে আয়ারল্যান্ডে বিনিয়োগের আমন্ত্রণও জানান মার্টিন। মার্টিন বলেন, আয়ারল্যান্ড একতরফাবাদ ও সুরক্ষাবাদের বিরোধিতা করে চীনের সঙ্গে বহুপাক্ষিক সমন্বয় জোরদার করতে এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি রক্ষায় একযোগে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, ইইউ ও চীনের মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়াতে গঠনমূলক ভূমিকা রাখতে চায় আয়ারল্যান্ড। বৈঠকের আগে গ্রেট হল অব দ্য পিপলে মার্টিনের সম্মানে একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.