Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

আকাশে উড়বে আবার রাস্তায়ও চলবে চীনের উড়ন্ত গাড়ি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
আকাশে উড়বে আবার রাস্তায়ও চলবে চীনের উড়ন্ত গাড়ি
শুভ আনোয়ার প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করলো চীনের বিশেষ ধরনের ‘ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং’ এয়ারক্রাফট। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন’-এর নবম একাডেমি এই উড়ন্ত যানটি তৈরি করেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই যানটির নকশা করা হয়েছে সাধারণ গাড়ি এবং উড়োজাহাজের সংমিশ্রণে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি কোনো ঝামেলা ছাড়াই স্থলপথ থেকে আকাশপথে এবং আকাশপথ থেকে স্থলপথে নিজের মোড পরিবর্তন করতে পারে। বহুমুখী এই যানটি বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান উন্নত পরিবহনের চাহিদা মেটাতে সক্ষম। এয়ারক্রাফটটি মূলত দুটি প্রধান মডিউলে বিভক্ত: একটি আকাশে ওড়ার মডিউল এবং অন্যটি রাস্তায় চলার মডিউল। আকাশপথের মডিউলে পাখা ও কেবিন রয়েছে। এটি দুইজন যাত্রী নিয়ে ৩ হাজার মিটারের নিচে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে। স্থলপথের মডিউলটির চ্যাসিসটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং বুদ্ধিমান প্রযুক্তিতে তৈরি। একবার চার্জ দিলে এটি রাস্তায় ৩০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সক্ষম। এই এয়ারক্রাফটটি কেবল ব্যক্তিগত ভ্রমণের জন্য নয়, বরং এটি লজিস্টিকস এবং জরুরি উদ্ধারকাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এর নির্মাতারা। সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.