Sunday, May 24, 2026
Live

আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি অ্যাপেকের

আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি অ্যাপেকের

২১টি অ্যাপেক ভুক্ত অর্থনীতির বাণিজ্য মন্ত্রীরা আঞ্চলিক একীভূতকরণ জোরদারের অঙ্গীকারে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। পূর্ব চীনের সুচৌতে ২০২৬ সালের ‘অ্যাপেক মিনিস্টার্স রেসপন্সিবল ফর ট্রেড’ বৈঠকে দুই দিনের আলোচনায় মূলত বাণিজ্য উদারীকরণ, সরবরাহ-শৃঙ্খলের স্থিতিস্থাপকতা, সেবা বাণিজ্য এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকের সভাপতি ও চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও জানান, আলোচনার দুটি বড় অর্জন রয়েছে। প্রথমত, সর্বসম্মতিক্রমে যৌথ বিবৃতিটির নাম দেওয়া হয়েছে ‘সুচৌ বিবৃতি’, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মুক্ত বাণিজ্য অঞ্চলের ওপর পুনরায় আলোকপাত করেছে। দ্বিতীয়ত, সেবা বাণিজ্যের বাধা কমাতে এবং ভার্চুয়াল অ্যাপেক বিজনেস ট্রাভেল কার্ডের ব্যবহার বাড়াতে একটি নতুন রোডম্যাপ অনুমোদন করা হয়েছে।

এ সময় নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকক্লে বলেন, সীমান্ত বাধা ও শুল্ক কমানোর মাধ্যমে আঞ্চলিক একীকরণ সহজ করাই এর লক্ষ্য। এ ছাড়া খাদ্য ও জ্বালানির মতো জরুরি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সাপ্লাই চেইন শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। ডিজিটাল বাণিজ্য ও টেকসই উন্নয়নে ব্যবসায়ী সম্প্রদায়ের মতামতকেও এতে যুক্ত করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রী জানান, এ বছরের শেষে শেনচেনে অনুষ্ঠিতব্য অ্যাপেক শীর্ষ সম্মেলনের আগেই এই সুঝৌ চুক্তি বাস্তবায়নে কাজ করবে চীন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.