আর্থিক খাতের উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে চীনের কেন্দ্রীয় গণব্যাংক। সোমবার বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজিত এক বিশেষ সিম্পোজিয়ামে এই অঙ্গীকার ব্যক্ত করে ব্যাংকটি।
ব্যাংকের গভর্নর প্যান কংসেং সিম্পোজিয়ামে বলেন, চীন পলিসি সাপ্লাই আরও উন্নত করবে, আর্থিক বাজারের দ্বিমুখী উন্মুক্তকরণ দৃঢ়ভাবে সম্প্রসারিত করবে, আন্তঃসীমান্ত পেমেন্ট সেবা অপ্টিমাইজ করবে এবং রেনমিনবির (ইউয়ান) আন্তর্জাতিক ব্যবহার আরও সহজতর করবে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে চীনের জিডিপি আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্য দ্বন্দ্বের মধ্যেও দেশটির অর্থনৈতিক স্থিতিস্থাপকতা প্রমাণ করে। পিবিওসির কার্যকর মুদ্রানীতি এবং অর্থনৈতিক কাঠামো অপ্টিমাইজ করার জন্য ব্যবহৃত বিভিন্ন কাঠামোগত মুদ্রানীতি এই প্রবৃদ্ধিকে তরান্বিত করেছে।
২০২৬-২০৩০ মেয়াদে দেশের আর্থিক খাতকে শক্তিশালী করার লক্ষ্যে চীন সম্প্রতি একটি নতুন পরিকল্পনা উন্মোচন করেছে। ওই পরিকল্পনা অনুযায়ী, উচ্চমানের আর্থিক উন্মুক্তকরণের অবিরাম সম্প্রসারণ এবং বৈশ্বিক অঙ্গনে এই খাতের প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি করার ওপর জোর দেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে চীন, নিজস্ব বৈশিষ্ট্যের একটি আধুনিক আর্থিক ব্যবস্থার সামগ্রিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে আর্থিক প্রবিধানের সুসমন্বয়, আর্থিক ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন, কঠোর ও কার্যকর তত্ত্বাবধান নিশ্চিত করা এবং আর্থিক ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণকে আরও দক্ষ করে তোলা।
সূত্র: সিএমজি