চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে, পাক প্রধানমন্ত্রীর আসন্ন সফর হবে, একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বিনিময়পর্ব। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আসন্ন চীন সফর নিয়ে, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন।
মুখপাত্র আরও বলেন, সফরকালে শাহবাজ শরিফ চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠকে মিলিত হবেন। এ সময় দু’দেশের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীরভাবে মনবিনিময় করবেন এবং নতুন পরিস্থিতিতে দু’দেশের সম্পর্কের উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিক্নির্দেশনা দেবেন। সূত্র: সিএমজি বাংলা