জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন সরবরাহকারী নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে জাপানের ক্ষেত্রে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণকে বৈধ ও আইনসম্মত বলে পুনর্ব্যক্ত করেছে বেইজিং। সেইসঙ্গে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতির ইঙ্গিতও দিয়েছে চীন।
বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়ংছিয়ান জানান, ইইউ সম্প্রতি এমন নথি জারি করেছে, যাতে সদস্য দেশগুলোকে জ্বালানি, পরিবহন ও আইসিটি সেবাসহ ১৮টি গুরুত্বপূর্ণ খাতে তথাকথিত ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ সরবরাহকারী’দের বাদ দিতে বলা হয়েছে। তিনি বলেন, ইউরোপে দীর্ঘদিন ধরে চীনা কোম্পানিগুলো স্থানীয় আইন মেনে ব্যবসা করছে এবং টেলিযোগাযোগ ও ডিজিটাল খাতের উন্নয়নে অবদান রাখছে। প্রমাণ ছাড়াই কিছু চীনা প্রতিষ্ঠানকে উচ্চ-ঝুঁকির তকমা দেওয়া বৈষম্যমূলক।
জাপান প্রসঙ্গে হ্য ইয়ংছিয়ান বলেন, আন্তর্জাতিক অ-প্রসারণ বাধ্যবাধকতা ও দেশীয় আইনের আলোকে চীন দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে। যেসব আবেদন স্পষ্টভাবে বেসামরিক ব্যবহারের জন্য, সেগুলো অনুমোদন দিয়ে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতাও রক্ষা করা হয়। সামরিক ব্যবহারের উদ্দেশ্য থাকায় জাপানে রপ্তানি নিষিদ্ধ করা সম্পূর্ণ বৈধ ও আইনসম্মত বলেও তিনি জানান।
চীন–কানাডা বাণিজ্য বিষয়ে মুখপাত্র বলেন, কানাডা চীনকে বছরে ৪৯ হাজার বৈদ্যুতিক যানবাহনের কোটা দেবে, যেখানে শুল্কহার হবে ৬ দশমিক ১ শতাংশ। এর মাধ্যমে আগের ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে কোটা ধীরে ধীরে বাড়ানো হবে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন
ইইউর সরবরাহকারী নীতিতে উদ্বেগ, জাপানে রপ্তানি নিয়ন্ত্রণে চীনের অবস্থান স্পষ্ট
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.