Sunday, September 20, 2026
Live

ইউক্রেন সংকটে চীনের অবস্থান স্পষ্ট ও ন্যায়সঙ্গত: মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
ইউক্রেন সংকটে চীনের অবস্থান স্পষ্ট ও ন্যায়সঙ্গত: মুখপাত্র
জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: ইউক্রেন সংকট নিয়ে চীনের লক্ষ্য, ন্যায়সঙ্গত অবস্থান এবং সংকট সমাধানে দেশটির প্রচেষ্টা সবার কাছেই স্পষ্ট বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মাও নিং বলেন, প্রেসিডেন্ট সি চিনপিং এ বিষয়ে চারটি মূল নীতির কথা তুলে ধরেছেন, যা চীনের দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। নীতিগুলো হলো—সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলা, সব দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহায়ক সব উদ্যোগকে সমর্থন করা। তিনি আরও বলেন, সংকট শুরুর পর থেকেই চীন শান্তির জন্য আলোচনা এগিয়ে নেওয়া এবং রাজনৈতিক সমাধানের পথে কাজ করে যাচ্ছে। সূত্র: সিএমজি

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.