Sunday, September 20, 2026
Live

ইনার মঙ্গোলিয়ায় কারখানায় বিস্ফোরণে ২ জন নিহত, ৮ জন নিখোঁজ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
ইনার মঙ্গোলিয়ায় কারখানায় বিস্ফোরণে ২ জন নিহত, ৮ জন নিখোঁজ
জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার পাওথৌউ শহরের একটি কারখানায় বিস্ফোরণে ২ জন নিহত, ৮ জন নিখোঁজ এবং ৮৪ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৩ টা ০৩ মিনিটে পাওকাং ইউনাইটেড স্টিল কোম্পানির একটি প্লেট কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাওথৌউ শহরের নির্বাহী উপ-মেয়র লিন লি জানান, একটি ৬৫০ ঘনমিটার ধারণক্ষমতার পানি ও বাষ্পের গোলাকার ট্যাংক বিস্ফোরিত হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আহত ৮৪ জনের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর, বাকি ৭৯ জন শঙ্কামুক্ত। তবে আহত সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা মোটামুটি স্থিতিশীল। দুর্ঘটনার পর জরুরি উদ্ধার অভিযান শুরু হয়েছে। সরকার কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং শহরে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের নিরাপত্তা পর্যালোচনা শুরু করেছে। নাহার/জেনিফার তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.