ফয়সল আবদুল্লাহ
ইনার মঙ্গোলিয়া ও হেইলংচিয়াং প্রদেশে বরফ ও তুষারের মৌসুম এখন তুঙ্গে। আর এরই সঙ্গে সঙ্গে এখানকার স্কুল ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়ছে শীতকালীন ক্রীড়া কার্যক্রম। শিক্ষার্থীরা ক্যাম্পাসেই বরফ ও তুষার নিয়ে মেতেছে নানা খেলাধুলায়।
ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হুলুনবুইর শহরে রঙিন বরফ ও তুষার কার্যক্রম শিক্ষার্থীদের শুধু প্রাণবন্তই করছে না, বরং তাদের সামনে বরফ-তুষারের সংস্কৃতি প্রত্যক্ষ করার সুযোগও তৈরি করছে।
বাই ইয়িরান নামের এক শিক্ষার্থী জানালেন, ‘বাবার সঙ্গে স্নো টিউবিং খেলেছি। আজ আবার স্নো হলিডে, সত্যিই খুব আনন্দ লাগছে।’
অন্যদিকে, চালানতুন শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজন করা হয় বরফ ও তুষার ক্রীড়া উৎসব। সেখানে শিক্ষার্থীরা স্নো টিউবিং, কার্লিং ও স্পিড স্কেটিংসহ নানা খেলায় মেতে আছে।
চালানতুন শহরের পরীক্ষামূলক প্রাথমিক বিদ্যালয়ের উপপরিচালক ছেং ফেংলিয়ান, ‘ভবিষ্যতে আমাদের স্কুল শিক্ষা ও ক্রীড়ার সমন্বয় আরও জোরদার করবে এবং বরফ ও তুষার ক্রীড়ায় স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করবে।’
উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশেরও কিছু স্কুলে চলছে বরফভিত্তিক খেলাধুলা।
সব মিলিয়ে, ইনার মঙ্গোলিয়া ও হেইলংচিয়াংয়ের স্কুলগুলোতে শীতকালীন ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক আনন্দ দুটোই বাড়াচ্ছে। সেইসঙ্গে বরফ ও তুষারভিত্তিক এই বিনোদনে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তৈরি হচ্ছে ক্রীড়া ও স্থানীয় সংস্কৃতির প্রতি আগ্রহ।
সূত্র: সিএমজি
ইনার মঙ্গোলিয়া ও হেইলংচিয়াংয়ে শীতের উৎসবে মেতেছে শিক্ষার্থীরা
যুক্ত থাকুন:
Featured Products
View All
25% OFF
Motorcycle front number plate (Stainless steel bike front number plate)
৳ 450 ৳ 600
বিস্তারিত দেখুন
16% OFF
OSEL LED Mosquito & Fly Trap 6W (Model: HL-006W)
৳ 1,350 ৳ 1,600
বিস্তারিত দেখুন
10% OFF
ARISTON Infrared Cooker
৳ 3,600 ৳ 4,000
বিস্তারিত দেখুন
13% OFF
One star os 4000 Mini Rechargeable Desk Fan
৳ 1,400 ৳ 1,600
বিস্তারিত দেখুন
আমাদের সম্পাদকীয় নীতি
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.