এশিয়ান উইমেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইরানকে ৩-০ সেটে উড়িয়ে ফাইনালে চীন। এই জয়ে ২০২৭ সালের এই আসরের সরাসরি টিকিটও নিশ্চিত করল দলটি। অন্যদিকে, গ্রুপ পর্বে চীনের কাছে ৩-০ সেটে হেরে যাওয়া ইরান ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে উঠেছিল।
শনিবারের সেমিফাইনালে প্রথম সেটে ইরান দারুণ লড়াই করলেও শেষপর্যন্ত উ মেংচিয়েরর নৈপুণ্যে ২৫-২২ পয়েন্টে সেট জিতে নেয় চীন। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি চীন, ২৫-১২ পয়েন্টে ব্যবধান বাড়িয়ে নেয় তারা। তৃতীয় সেটে ইরান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্যবধান ২০-১৮ তে নামিয়ে আনলেও শেষপর্যন্ত ঠান্ডা মাথায় ম্যাচ নিজেদের করে নেয় চীনা নারীরা।
ম্যাচ শেষে চীনের প্রধান কোচ চাও ইয়ং জানান, তারা এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন এবং কৌশলগতভাবে তাদের পারফরম্যান্স বেশ ভালো ছিল।
এদিকে, অন্য সেমিফাইনালে জাপানকে ৩-১ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে থাইল্যান্ড। রোববার হতে যাওয়া এই ফাইনাল ম্যাচের বিজয়ী দল সরাসরি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট অর্জন করবে।
সূত্র: সিএমজি বাংলা