Saturday, September 12, 2026
Live

ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের

ইরানের পরমাণু ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে যুক্তরাষ্ট্রকে শক্তি বা হুমকি প্রয়োগের থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বারবার সংঘাতের কারণে ইরানসহ এ অঞ্চলের জনগণ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। একই সঙ্গে এর প্রভাব ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সুন লেই বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে শক্তি প্রয়োগের হুমকি পরিহার করে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক বাস্তবায়ন পুনরায় শুরু করতে হবে। একই সঙ্গে ইরানের পরমাণু ইস্যুকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়া, আলোচনার সময় দুবার ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ এবং তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করেছে।

চীনা প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রকে আর শক্তি প্রয়োগ না করার স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে এবং ইরানের সঙ্গে আন্তরিক আলোচনায় বসতে হবে।

তিনি জানান, চীন সবসময় শান্তি ও সংলাপের পক্ষে। ইরান পরমাণু চুক্তির অংশীদার ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন রাজনৈতিক সমাধান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.