Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

ইরান সংকট কাটিয়ে উঠবে ও স্থিতিশীলতা বজায় রাখবে: চীনা মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ইরান সংকট কাটিয়ে উঠবে ও স্থিতিশীলতা বজায় রাখবে: চীনা মুখপাত্র

জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের সরকার ও জনগণ বর্তমান কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে এবং দেশটির জাতীয় স্থিতিশীলতা বজায় থাকবে বলে প্রত্যাশা চীনের। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। এর আগে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে তার প্রশাসন 'কিছু কঠোর বিকল্প বিবেচনা' করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপও রয়েছে। ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মাও নিং বলেন, আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করি। আন্তর্জাতিক আইনের মাধ্যমে সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পূর্ণভাবে সুরক্ষিত থাকা উচিত। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকিরও আমরা বিরোধিতা করি। আমরা সব পক্ষকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আরও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানাই। নাহার/ফয়সল তথ্য ও ছবি- সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.