Wednesday, June 10, 2026
Live

ইস্পাত রপ্তানিতে লাইসেন্সিং ব্যবস্থা চালু করছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইস্পাত রপ্তানিতে লাইসেন্সিং ব্যবস্থা চালু করছে চীন
ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট কিছু ইস্পাত পণ্যের জন্য রপ্তানি লাইসেন্সিং ব্যবস্থা কার্যকর করতে চলেছে চীন সরকার। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এবং শুল্ক প্রশাসন যৌথভাবে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। এই নতুন আইন ও নিয়ম অনুযায়ী, সরকার দুটি কর্তৃপক্ষকে দিয়ে রপ্তানির জন্য লাইসেন্স লাগে এমন পণ্যের ২০২৫ সালের তালিকাটি সংশোধন করেছে। সেই তালিকায় কিছু নির্দিষ্ট ইস্পাত পণ্য যোগ করা হয়েছে। এখন থেকে, বিদেশি ব্যবসায়ীদের ওইসব ইস্পাত পণ্য রপ্তানির লাইসেন্স পেতে হলে রপ্তানির চুক্তিপত্র এবং প্রস্তুতকারকের দেওয়া পণ্যের মান পরীক্ষার সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীন থেকে তৈরি এবং প্রাথমিক ইস্পাতসহ মোট ইস্পাত পণ্যের রপ্তানি মূল্য ছিল ৭৪.৭৪ বিলিয়ন ডলার। চায়না আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বলছে, এই লাইসেন্সিং ব্যবস্থা হলো রপ্তানিকে মানসম্মত করা এবং উচ্চ-মানের উন্নয়নকে উৎসাহিত করা। এটি বিশ্বব্যাপী ইস্পাত সরবরাহ-চাহিদার ভারসাম্য এবং বাণিজ্য স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.