ডিসেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনা সংস্কৃতিকে আরও কার্যকরভাবে বিশ্বমঞ্চে তুলে ধরতে শাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটি (এসআইএসইউ) শাংহাইয়ের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ইয়ুইয়ুয়ান গার্ডেনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নতুন অংশীদারত্বে যাচ্ছে। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
এই সহযোগিতার আওতায় চীনা সংস্কৃতি বিষয়ক অনুবাদ ডাটাবেস তৈরি, দক্ষ অনুবাদক ও ভাষা বিশেষজ্ঞ গড়ে তোলার প্রশিক্ষণ কর্মসূচি এবং ব্যবহারিক শিক্ষার একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। একই সঙ্গে ‘চীনা সংস্কৃতি অনুবাদ প্রতিভা উন্নয়ন’ বিষয়ক একটি যৌথ উদ্ভাবনী কেন্দ্রও চালু করা হয়েছে।
এই উন্নত অংশীদারত্বের মূল লক্ষ্য হলো ইয়ুইয়ুয়ান গার্ডেনের সাংস্কৃতিক গল্প ও ঐতিহ্যকে আরও সুসংগঠিতভাবে উপস্থাপন করা—যাতে মূল ভাব অক্ষুণ্ন রেখে তা আন্তর্জাতিক দর্শকদের জন্য সহজে বোধগম্য হয়।
আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইয়ুইয়ুয়ান গার্ডেনের সাংস্কৃতিক প্রতীকগুলো বিশ্বে আরও নিখুঁতভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ওয়াং সিন বলেন, এই উদ্যোগ চীনের সমৃদ্ধ ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সৃজনশীলভাবে রূপান্তর ও আধুনিকভাবে উপস্থাপনের নতুন পথ খুঁজে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, এই মডেল ভবিষ্যতে চীনা সভ্যতার বৈশ্বিক প্রভাব বাড়াতে অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠবে।
এর আগে, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে দুই পক্ষের মধ্যে ব্যবহারিক সহযোগিতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ইন্টারপ্রিটেশন ও ট্রান্সলেশন গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ইয়ুইয়ুয়ান গার্ডেনে মাঠপর্যায়ের গবেষণা চালায়, সেমিনার আয়োজন করে এবং ব্রোশিওর, ব্যাখ্যামূলক লেখা ও পরিচিতিমূলক সাইনবোর্ড তৈরি করে। পাশাপাশি, বাগানের সাইনেজ, ল্যান্ডস্কেপ বিন্যাস ও অডিও গাইড ব্যবস্থার ওপরও গবেষণা সম্পন্ন করা হয়।
এ ছাড়া, শিক্ষার্থীরা ইয়ুইয়ুয়ান গার্ডেনের বিভিন্ন বিদেশি অতিথি সংবর্ধনা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তারা আন্তর্জাতিক দর্শনার্থীদের বাগানের সৌন্দর্যের পাশাপাশি চীনা উদ্যান সংস্কৃতির গভীর অর্থ ও ঐতিহ্য বোঝাতে সহায়তা করছেন।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
ইয়ুইয়ুয়ান গার্ডেনের সঙ্গে শাংহাই বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব যেভাবে চীনা সংস্কৃতি তুলে ধরবে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.