Wednesday, June 10, 2026
Live

উগান্ডার প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ায় মুসেভেনির প্রতি সি চিন পিংয়ের অভিনন্দন বার্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উগান্ডার প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ায় মুসেভেনির প্রতি সি চিন পিংয়ের অভিনন্দন বার্তা
জানুয়ারি ২৪: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং উগান্ডার প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ার জন্য গতকাল (শুক্রবার) ইয়োভেরি মুসেভেনিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সি চি পিং বলেন, চীন ও উগান্ডা ঐতিহ্যবাহী বন্ধু। সাম্প্রতিক বছরগুলোতে দু’পক্ষ তাদের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগ সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করেছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা প্রচুর ফলাফল অর্জন করেছে, এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রেসিডেন্ট মুসেভেনি দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, যার জন্য চীন বেশ কৃতজ্ঞ ও প্রশংসিত। চীন দু’দেশের সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দেয়, এবং উগান্ডার সঙ্গে রাজনৈতিক আস্থা গভীর করতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনের ফলাফল বাস্তবায়ন করতে এবং চীন-উগান্ডা সার্বিক কৌশলগত সহযোগিতা অংশীদার সম্পর্কের গভীর উন্নয়ন উত্সাহিত করতে ইচ্ছুক। (তুহিনা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.