ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শানসি প্রদেশের তাথোং শহরে সম্প্রতি চালু হয়েছে টি–১০০০ কার্বন ফাইবার উৎপাদন-লাইন। এর মাধ্যমে চীনে প্রথমবারের মতো উচ্চক্ষমতাসম্পন্ন কার্বন ফাইবারের বড় পরিসরে উৎপাদন শুরু হলো। ‘নতুন উপকরণের সম্রাট’ খ্যাত এই এই কার্বন ফাইবারের বাজার এতদিন বিদেশি প্রযুক্তির দখলে ছিল।
প্রতি বছর ২০০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতার পরীক্ষামূলক উৎপাদন লাইনটির নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের জুনে। শানসি হুয়ায়াং কার্বন ম্যাটেরিয়াল টেকনোলজি—হুয়ায়াং নিউ ম্যাটেরিয়াল গ্রুপ, তাথোং পৌর সরকার ও চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব কোল কেমিস্ট্রির যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
টি–১০০০ কার্বন ফাইবারের প্রতিটি ফিলামেন্টের ব্যাস মাত্র ৬–৭ মাইক্রোমিটার, যা চুলের এক–দশমাংশ। তবে এর টেনসাইল স্ট্রেংথ ৬,৪০০ এমপিএ-এর বেশি। ওজন ইস্পাতের এক–চতুর্থাংশ হলেও শক্তি পাঁচগুণেরও বেশি।
১ মিটার ফাইবারের ওজন মাত্র দশমিক ৫ গ্রাম। কিন্তু বহন করতে পারে ২০০ কেজি পর্যন্ত। তাপ ও ক্ষয় প্রতিরোধী এই উপাদান অ্যাসিড–ক্ষার পরিবেশেও স্থিতিশীল থাকে। প্রতিরক্ষা, মহাকাশ, রেলপথ, নিম্ন-আকাশ অর্থনীতি, উইন্ড টারবাইন ব্লেড ও বিভিন্ন ক্রীড়া উপকরণে এর ব্যবহার রয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিকে চীনা অ্যাথলেটদের ব্যবহৃত ববস্লেড ও হেলমেট তৈরি হয়েছিল চীনের উদ্ভাবিত টি–৮০০ কার্বন ফাইবার দিয়ে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
উচ্চমানের কার্বন ফাইবারের বড় আকারের উৎপাদন হচ্ছে চীনে
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.