আগস্ট ২১: আজ (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিসে অনুষ্ঠিত ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা’ সিরিজের থিম সংবাদ সম্মেলনে, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয় এ বছর উচ্চ-স্তরের বৈদেশিক উন্মুক্তকরণ সমর্থনে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে।
জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে চীন ৯৩৫টি পণ্যের ওপর সবচেয়ে সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র শুল্ক হারের চেয়ে কম আমদানি অস্থায়ী শুল্ক হার প্রয়োগ করেছে, যা দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজার ও দুই ধরনের সম্পদের মধ্যে সমন্বয় প্রভাব আরও স্পষ্ট করেছে।
ফেব্রুয়ারিতে, চীন হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের দ্বীপবাসী ভোক্তাদের জন্য কিছু আমদানিকৃত পণ্যের ওপর ‘শূন্য শুল্ক’ বাস্তবায়ন করেছে, যা দ্বীপবাসীদের অর্জনের অনুভূতি আরও বৃদ্ধি করেছে। একই সময়ে, অর্থ মন্ত্রণালয় প্রযুক্তিগত উদ্ভাবন, জ্বালানি ও সম্পদ উন্নয়ন ইত্যাদি সমর্থনে একাধিক আমদানি কর ছাড় নীতি জারি করেছে।
১ মে থেকে, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী স্বল্পোন্নত দেশগুলোর জন্য ‘শূন্য শুল্ক’ বাস্তবায়নের ভিত্তিতে, চীন ২০টি আফ্রিকান কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী দেশের জন্য ২ বছর মেয়াদী ‘শূন্য শুল্ক’ ব্যবস্থা বাস্তবায়ন করেছে, যা চীন-আফ্রিকা সহযোগিতায় শক্তিশালী গতি সঞ্চার করেছে।
অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পরিচালক ছেং জিচুন জানিয়েছেন, 'পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা' সময়কালে, অর্থ বিভাগ একটি বৈজ্ঞানিক ও দক্ষ আধুনিক শুল্কব্যবস্থা দ্রুত প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিয়ে যাবে এবং উচ্চ-স্তরের উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গঠনে সহায়তা করবে। বৈশ্বিক মানসম্পন্ন পণ্যের আমদানি প্রসারিত করবে, বিভিন্ন ধরনের উন্মুক্ত উচ্চভূমি তৈরি করবে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা গভীর করবে।
জিনিয়া/তৌহিদ/তুহিনা