ডিসেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীন সব পক্ষের সঙ্গে মিলে একটি উন্মুক্ত, স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ বজায় রাখতে কাজ করবে বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ–প্রধানমন্ত্রী হ্য লিফেং।
মঙ্গলবার বেইজিংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে তিনি বলেন, ডব্লিউটিও–কেন্দ্রিক বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থাকে চীন দৃঢ়ভাবে সমর্থন করে এবং একতরফা পদক্ষেপ ও সুরক্ষাবাদের বিরোধিতা করে।
তিনি আরও বলেন, ডব্লিউটিও সংস্কারে চীন অংশ নেবে এবং বাণিজ্য ও বিনিয়োগের সহজীকরণ প্রক্রিয়া এগিয়ে নেবে।
ওকোনজো-ইওয়েলা জানান, বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা বৈশ্বিক বাণিজ্যে স্থিতিশীলতা আনে। ডব্লিউটিওর কাঠামোর মধ্যে সব পক্ষই সংলাপ ও সহযোগিতা জোরদার করবে বলে আশা প্রকাশ করেন ওকোনজো।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
Advertisement