Sunday, September 20, 2026
Live

এআই ও বিগ ডাটা প্রযুক্তিতে দুর্নীতি দমনে গতি এনেছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
এআই ও বিগ ডাটা প্রযুক্তিতে দুর্নীতি দমনে গতি এনেছে চীন
জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: লুকিয়ে থাকা দুর্নীতি এবং অবৈধ লেনদেন শনাক্ত করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডাটা প্রযুক্তির ওপর জোর দিচ্ছে চীন। সম্প্রতি সমাপ্ত ‘কমিউনিস্ট পার্টি অফ চায়না’র শৃঙ্খলা পরিদর্শন সংক্রান্ত পূর্ণাঙ্গ অধিবেশনে এই ‘প্রযুক্তিগত ক্ষমতায়ন’ ও ডিজিটাল তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এই অধিবেশনে দুর্নীতিবাজদের নতুন নতুন কৌশল শনাক্ত করতে উদ্ভাবনী পদ্ধতির ওপর জোর দেন। তিনি জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দুর্নীতির গভীরে পৌঁছে অপরাধীদের চিহ্নিত করা এখন সময়ের দাবি। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দুর্নীতি কেবল নগদ লেনদেনে সীমাবদ্ধ নেই; এটি এখন শেয়ার বাজার, ছায়া ব্যাংক বা ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে বিদেশের মাটিতেও পরিচালিত হচ্ছে। প্রথাগত তদারকি পদ্ধতিতে এই জটিল জাল উন্মোচন করা কঠিন। তাই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন দপ্তরের তথ্য বিশ্লেষণ, মূলধনের গতিবিধি এবং পারিবারিক সম্পর্কের যোগসূত্র খুঁজে বের করা হচ্ছে। তবে শুধু প্রযুক্তির ব্যবহারই নয়, বরং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছে চীন। উদ্দেশ্য হলো, এমন একটি স্বচ্ছ শাসনব্যবস্থা তৈরি করা যেখানে কর্মকর্তাদের দুর্নীতি করার সাহস বা সুযোগ—কোনোটিই থাকবে না। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.