Tuesday, September 8, 2026
Live

এডেন উপসাগর ও সোমালিয়া জলসীমায় দায়িত্ব গ্রহণ করল ৪৯তম চীনা নৌ-এসকর্ট বহর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এডেন উপসাগর ও সোমালিয়া জলসীমায় দায়িত্ব গ্রহণ করল ৪৯তম চীনা নৌ-এসকর্ট বহর

সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ৪৮তম ও ৪৯তম নৌ-এসকর্ট বহর সম্প্রতি জিবুতিতে চীনের সহায়তা ঘাঁটিতে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করেছে। এর মধ্য দিয়ে ৪৯তম চীনা নৌ-এসকর্ট টাস্কফোর্স আনুষ্ঠানিকভাবে এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলীয় জলসীমায় ৪৮তম টাস্কফোর্সের কাছ থেকে এসকর্টের দায়িত্ব গ্রহণ করল।

দুই নৌবহর যৌথভাবে এসকর্ট মিশন ও যৌথ টহলও পরিচালনা করে। স্থানীয় সময় শনিবার এডেন উপসাগরের একটি নির্দিষ্ট সমুদ্র এলাকায় এই দুই নৌবহরের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৪৯তম এসকর্ট বহরে মূলত সাউদার্ন থিয়েটার কমান্ডের নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। এতে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার খুনমিং, গাইডেড মিসাইল ফ্রিগেট ইয়ুইয়াং এবং সরবরাহ জাহাজ লুওমাহু। বহরটিতে কয়েক ডজন বিশেষ অভিযান কর্মী ও দুটি হেলিকপ্টার রয়েছে। মিশনে মোট ৭০০ জনের বেশি সদস্য অংশ নিচ্ছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে চীন ২০০৮ সাল থেকে এডেন উপসাগর ও সোমালিয়ার জলসীমায় নিয়মিত নৌ-এসকর্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। এর উদ্দেশ্য আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ, চীনা ও বিদেশি জাহাজকে এসকর্ট প্রদান এবং বিপদগ্রস্ত জাহাজকে উদ্ধার, সুরক্ষা বা সহায়তা করা।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.