Tuesday, September 8, 2026
Live

এশিয়ান গেমসে প্রায় ৫৮০ অ্যাথলেট পাঠাবে হংকং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এশিয়ান গেমসে প্রায় ৫৮০ অ্যাথলেট পাঠাবে হংকং

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের এশিয়ান গেমসে প্রায় ৫৮০ জন অ্যাথলেট পাঠাবে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। মঙ্গলবার পতাকা হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে হংকংয়ের স্পোর্টস ফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি (এসএফঅ্যান্ডওসি)।

জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। এতে হংকং ৩৮টি খেলায় অংশ নেবে।

এশিয়ান গেমসে হংকংয়ের প্রতিনিধি দলে ৮০০ জনের বেশি সদস্য থাকবেন। এর মধ্যে প্রায় ৫৮০ জন অ্যাথলেট বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এসএফঅ্যান্ডওসি’র প্রেসিডেন্ট টিমোথি ফক সুন-থিং বলেন, এবারের এশিয়ান গেমসের বিভিন্ন প্রতিযোগিতা একাধিক শহরে অনুষ্ঠিত হবে। ফলে অ্যাথলেটদের যাতায়াত, সহায়তা ও সমন্বয়ের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ থাকবে।

তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাথলেটদের সর্বোচ্চ সহায়তা দেবে সংগঠনটি। যাতে তারা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা না করে শুধু খেলায় মনোযোগ রাখা, নিজেদের সেরা পারফরম্যান্স প্রদান এবং ভালো ফল অর্জন করতে পারেন।

নাহার/সাকিব

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.