এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবি-এর একাদশ পরিষদের বার্ষিক অধিবেশন আজ (সোমবার) কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে।
চীনসহ ৫৭টি দেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এআইআইবি। ভবিষ্যতমুখী অবকাঠামো খাতে অর্থায়ন করে এটি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এআইআইবি ৪০০টিরও বেশি প্রকল্প অনুমোদন করেছে, যার অর্থায়নের পরিমাণ প্রায় আট হাজার কোটি মার্কিন ডলার। এর মাধ্যমে ৪৩টি এশীয় ও অ-এশীয় সদস্য দেশ উপকৃত হয়েছে।
সূত্র: সিএমজি