Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করছে চীন।

সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ (সিসিপিআইটি) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এসসিওভুক্ত দেশগুলোর জন্য চীন ৬ লাখ ৬৯ হাজার ৬০০টি পণ্যের উৎপত্তি সনদ দিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৯ দশমিক ৬২ শতাংশ বেশি।

এ সময় ৫৬১টি এটিএ কার্নে ইস্যু করা হয়েছে, যা শুল্ক ও কর ছাড়াই সাময়িকভাবে এক দেশ থেকে অন্য দেশে পণ্য নেওয়ার সুযোগ দেয়। গত বছরের তুলনায় এবার এর সংখ্যা বেড়েছে ৪৫ দশমিক ৭১ শতাংশ।

গত ২৭ থেকে ৩০ আগস্ট সিসিপিআইটির চেয়ারম্যান রেন হংবিনের নেতৃত্বে ১০০ জনের বেশি চীনা ব্যবসায়ী কিরগিজস্তান সফর করেন। এবারের এসসিও সম্মেলনের আয়োজক দেশ কিরগিজস্তানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল অন্যতম বড় চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল।

সফরকালে চীন ও কিরগিজস্তান যৌথভাবে একটি ব্যবসা ও বিনিয়োগ ফোরামের আয়োজন করে। এতে দুই দেশের সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন কোম্পানির ৩০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।

নাহার/জেনিফার

তথ্য ও ছবি- সিজিটিএন

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.