Wednesday, September 9, 2026
Live

ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর উন্নয়নে আরও জোর চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর উন্নয়নে আরও জোর চীনের

চীন তার দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড এবং ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক শিল্পখাতগুলোর সমন্বিত উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সরকারের তরফে সহায়তা করা হবে।

সোমবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, মন্ত্রণালয় এ পর্যন্ত তিনটি ধাপে মোট ১ হাজার ৪৫০টি ব্র্যান্ডকে চায়নিস টাইম অনারড ব্র্যান্ড বা 'চীনের দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড' হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে ৪০ শতাংশেরও বেশি ব্র্যান্ড ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন শিল্পের সাথে জড়িত; যার মধ্যে রয়েছে রেশম ও চা উৎপাদন, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি এবং চারু ও কারুশিল্প।

বাণিজ্য মন্ত্রণালয়ের 'সার্কুলেশন ডেভেলপমেন্ট' বিভাগের কর্মকর্তা চাং সিয়াং জানালেন ঐতিহ্যবাহী ব্র্যান্ডের উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা।

“ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত শিল্পখাতের যোগ্য ব্র্যান্ডগুলোকে 'চীনের দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড' হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করতে আমরা সক্রিয়ভাবে সহায়তা করব। একই সাথে, যেসব ব্র্যান্ড এরই মধ্যে স্বীকৃতি পেয়েছে, সেগুলোর কার্যক্রমের মূল্যায়ন ও পর্যালোচনা প্রক্রিয়া আরও জোরদার করা হবে। একটি গতিশীল ‘অন্তর্ভুক্তি ও বাতিল’ ব্যবস্থাপনা প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করব যেন দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ডের এই মর্যাদাপূর্ণ খেতাবটির ভাবমূর্তি ও আকর্ষণ অটুট থাকে।”

চাং আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয় দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর উদ্ভাবনী উন্নয়নের লক্ষ্যে একটি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলবে এবং সেগুলোর কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করবে।

তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় পেশাদার প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে এই ব্র্যান্ডগুলোর কার্যক্রম ও উন্নয়নের প্রবণতা বিশ্লেষণের কাজ জোরদার করবে, যাতে ব্র্যান্ডগুলোর টেকসই ও সুষ্ঠু উন্নয়নে বলিষ্ঠ সহায়তা প্রদান করা সম্ভব হয়।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.