Sunday, October 18, 2026
Live

ওয়াং ই- জোরান মিলানোভিচ বৈঠক: চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ক্রোয়েশিয়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ওয়াং ই- জোরান মিলানোভিচ বৈঠক: চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ক্রোয়েশিয়া

চীন ও ক্রোয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। দুই দেশের উন্নয়ন ও জীবনধারার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং সংলাপের মাধ্যমে বোঝাপড়া ও আস্থা জোরদারের ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন। শুক্রবার ক্রোয়েশিয়া সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে এ কথা বলেন মিলানোভিচ।

বৈঠকে মিলানোভিচ আরও বলেন, ‘গেল কয়েক দশকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চীন। দেশটির শান্তিপূর্ণ উন্নয়ন কোন দেশের জন্য হুমকি নয়। আর, এ বিষয়টিকে সবার বস্তুনিষ্ঠ ও যুক্তিসংগত দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। প্রতিটি দেশের নিজস্ব উন্নয়নপথ ও জীবনধারা রয়েছে। তাই পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দেশগুলোর মধ্যে আস্থা বাড়ানো প্রয়োজন।’

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছাও জানিয়ে মিলানোভিচ পুনর্ব্যক্ত করে বলেন, ‘ক্রোয়েশিয়া এক-চীন নীতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ।’

জবাবে ওয়াং ই বলেন, চীনের পাঁচ হাজার বছরের সভ্যতা শান্তির প্রতি দেশটির গভীর অঙ্গীকারের ভিত্তি। চীন অন্য দেশের ওপর আধিপত্য বিস্তারের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা ও লাভের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়। দেশটি একটি সমতাভিত্তিক ও সুশৃঙ্খল বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থারও সমর্থক, যেখানে বড়-ছোট সব দেশের সমান মর্যাদা থাকবে।

ওয়াং ই আরও বলেন, কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে ক্রোয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে আরও উচ্চতায় নিতে চায় চীন। দুই দেশের সমন্বিত সহযোগিতামূলক অংশীদারত্বের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

বৈঠকে চীন-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক ও বাণিজ্য নিয়েও আলোচনা হয়। তখন ওয়াং ই বলেন, চীন ও ইইউ প্রতিপক্ষ নয় বরং অংশীদার। বাণিজ্য ও অর্থনৈতিক মতপার্থক্য মোকাবিলায় সংঘাতের পরিবর্তে সংলাপ ও আলোচনার মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সমাধান খুঁজে বের করা উচিত।

মিলানোভিচও সংলাপের মাধ্যমে চীন-ইইউ বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ক্রোয়েশিয়া সফরকালে দেশটির পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গোরদান গ্রলিচ রাদমানের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.