Sunday, October 18, 2026
Live

২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি

বিশ্ববাজারে চীনা গাড়ির চাহিদা বাড়ছে দ্রুত। এই ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ দেশটির গাড়ি রপ্তানি ১ কোটি ইউনিট ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব নতুন প্রযুক্তির গাড়ি রপ্তানির প্রবৃদ্ধি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।

সম্প্রতি চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের (সিএএএম) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীন ৮২ লাখ গাড়ি রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬৫ শতাংশেরও বেশি।

চীনা গাড়ি নির্মাতারাও রপ্তানিতে ভালো করছে। চেরি গ্রুপ প্রথম নয় মাসে ১৫ লাখ গাড়ি রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি। অন্যদিকে, এমজি ব্র্যান্ড একই সময়ে ইউরোপের বাজারে ২ লাখ ৮০ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।

ইউরোপ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে চীনা গাড়ির বাজার ক্রমেই বড় হচ্ছে। এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব নতুন প্রযুক্তির গাড়ি। বছরের প্রথম নয় মাসে চীন ৪০ লাখের বেশি এ ধরনের গাড়ি রপ্তানি করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ২ দশমিক ৩ গুণ।

সিএএএমের উপমহাসচিব লিউ ইয়ান বলেন, চীনা গাড়ির রপ্তানি বৃদ্ধি দেশটির অটোমোবাইল শিল্পের প্রতিযোগিতার সক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের প্রতিফলন। বর্তমান ধারা অব্যাহত থাকলে বিশ্ববাজারে চীনা গাড়ির অবস্থান আরও শক্তিশালী হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.